আজ শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬

 শিরোনাম
জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, দুই দিনের ব্যবধানে মারা গেলো দু’জন বৈরাগীবাজারে ইয়াবা ও গাঁজাসহ নজমুল গ্রেফতার আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার গোলাপগঞ্জে এলপিজি প্লান্টেও সরকারি মূল্যে সিলিন্ডার মিলছে না, গ্রাহকদের বিক্ষোভ জৈন্তাপুরে পৃথক অভিযানে ৪ নারী আটক কুলাউড়ায় মাটির দেয়াল ধসে কাঠ মেস্তুরীর মৃত্যু বিসিবি বুলবুলের নেতৃত্বাধিন বো/র্ড ভে ঙে তামিমের নেতৃত্বে এডহক ক মি টি সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলা: নিজেদের নির্দোষ দাবি আরিফ-গউছ-বাবরের

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা

পবিত্র রমজান মাস উপলক্ষে মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনকারী ও মুসল্লিদের প্রচণ্ড ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বেশকিছু নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। তাই নির্ধারিত পথ, সাইনবোর্ড ও নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে- সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ।

 

যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন নিষিদ্ধ।


বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড় এলাকায় না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এ ছাড়া পানিশূন্যতা এড়ানো, বিশ্রাম নেওয়া, অগ্নিনিরাপত্তা বিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি ও চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)