আজ শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬

 শিরোনাম
শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল টাইগাররা কুলাউড়া সীমান্তে সক্রিয় গরু চোরাকারবা রি রা বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা বড়লেখা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশুকে টিকা প্রদান গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

সিলেটে বাড়িতে অবৈধ পেঁয়াজ ও চিনি মজুদ, পুলিশের হানায় আটক ১

সিলেটে বাড়িতে অবৈধ পেঁয়াজ ও চিনি মজুদ, পুলিশের হানায় আটক ১

সিলেটে বাড়িতে ভারতীয় অবৈধ পেঁয়াজ ও চিনি মজুদ রাখার অপরাধে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত পেঁয়াজ ও চিনির বাজার মূল্য ৮৭ হাজার টাকা।

 

বুধবার (৪ মার্চ) জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামের এ অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশে একটি দল। এসময় রিপন আহমেদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সে জালালাবাদ থানাধীন পাগইল গ্রামের সমুজ আলীর ছেলে।

 

 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

 

সেই সাথে পুলিশ রিপনের বাড়ি থেকে অবৈধ ভারতীয় পেঁয়াজ ২০ বস্তা ও ৭ বস্তা চিনি উদ্ধার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)