আজ রবিবার | ০৮ মার্চ ২০২৬

গোলাপগঞ্জে ঈদ বাজার জমে উঠছে

গোলাপগঞ্জে ঈদ বাজার জমে উঠছে

ফাইল ছবি


ক্রেতাদের আগমনে সিলেটের গোলাপগঞ্জে জমে উঠছে ঈদ বাজার।  মার্কেট ও ফুটপাতসহ অলি-গলিতে ক্রমেই ক্রেতাদের ভীড় বাড়ছে। তবে মার্কেটগুলোতে ভীড় থাকলেও বিকিকিনি তেমন হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৈশ্বিক যুদ্দের কারনে এবার ঈদ বাজারে প্রভাব পড়তে পারে-এমনটা শঙ্কা ব্যবসায়ীদের।

 

জানা যায়, ১৫ রমজানেরের পর বিভিন্ন ছোট-বড় মার্কেটগুলোতে  লোকজনের ভীড় বাড়ছে। উপজেলার পৌর শহরের বিবিধ অবিজাত শপিং মল, মধ্য ও নিম্নবিত্ত মার্কেটে ভীড় লক্ষনীয়। এছাড়া ফুটপাতেও লোকজনের ভীড় কম দেখা যাচ্ছে।  মার্কেট ও শপিং দলগুলোতে ভীড় থাকলেও ব্যবসা বাণিজ্য এখনো জমে উঠেনি।

 

শুক্রবার রাতে উপজেলার পৌর শহরের অভিজাত শপিং মল এ ওয়াহাব প্লাজা, নূর ম্যানশন, আল মারওয়া শপিং কমপ্লেক্স, আসিদ আলী কমপ্লেক্স ও কুশিয়ারা কমপ্লেক্সসহ বিভিন্ন মার্কেট ও শপিং মল ঘুরে দেখা গেছে মার্কেটগুলোতে লোকজনের উপচেপড়া ভীড়। শাড়ি দোকান, রেডিমেড কাপড়, জুতার দোকান ও কসমেটিক্স এর দোকানে লোকজনের ভীড় চোখে পড়ার মত। 

 

 

পাঞ্জাবীর দোকান ফেবুলাস কালেকশন এর সত্ত্বাধিকারী জুনের আহমদ জানান, কেনাকাটা করার জন্য লোকজন আসা যাওয়া করলেও তেমন ব্যবসা হচ্ছেনা। বৈশ্বিক যুদ্ধের কারনে এভার ব্যবসা-বাণিজ্যে কিছুটা ভাটা পড়তে পারে। ইলিয়াছ সুজ এর কর্মচারী জানান, ব্যবসা মুটেমুটি জমে উঠছে। আতর-টুপি ব্যবসায়ী সুমন আহমদ জানান, ক্রেতারা টুপি ও মেহেদী কিনে নিয়ে যাচ্ছে। বিক্রিও ভালো হচ্ছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)