ছবিঃ সংগৃহীত
গত দুইদিন ধরে সারাদেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এরই মধ্যে মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেসিলেট বিভাগেই তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসময় সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়ার এ পরিস্থিতিতে বিদ্যুৎ চমকানোসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.