ছবিঃ দীপন
সিলেটের গোলাপগঞ্জে একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি ও সাবেক পৌর ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দীপন (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন দীপন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।
জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে রণকেলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন – গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.