আজ মঙ্গলবার | ২৩ জুন ২০২৬

 শিরোনাম
নতুন ডিসি পিংকি সাহা, মো. সারওয়ার রাতে সিলেট ছাড়ছেন দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা গোয়াইনঘাটে পূর্ব শত্রুতা জেরে দুই পক্ষের সংঘর্ষে কামরুল ইসলাম নিহত আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কঠোর অবস্থানে বিয়ানীবাজার পুলিশ, মাঠে থাকবে বিএনপি বিয়ানীবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপন গ্রেফতার গোয়াইনঘাটে বিয়ের দাবিতে ১৮ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনড় তরুণী পিছিয়ে পড়েও সালাহ-জাদুতে মিশরের দুর্দান্ত জয় কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসীর মৃত্যু মাজার কান্ডে সমালোচনার মুখে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার

গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপন গ্রেফতার

গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপন গ্রেফতার

ছবিঃ দীপন


সিলেটের গোলাপগঞ্জে একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি ও সাবেক পৌর ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দীপন (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন দীপন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।

 

 

জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে রণকেলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন – গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)