ছবিঃ সংগৃহীত
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধ এবং মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন ২০২৬ তারিখে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জুবায়ের আহমেদ (পিতা: মৃত আলী আহমদ, গ্রাম: আকাকল্যাণ, থানা: জকিগঞ্জ, জেলা: সিলেট)-কে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দায়রা নং-১১৫০/২০১১ এবং দক্ষিণ সুরমা জিআর নং-১৫৫/২০১১ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৩(খ) অনুযায়ী আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তি
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.