আজ শনিবার | ২৫ জুলাই ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ড, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম জকিগঞ্জে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটকে ছিনতাই, তিন আসামি রিমান্ডে গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমা অতিক্রম সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা সিলেটে কাগজহীন ও হর্ণ বাজানোর অপরাধে ১১টি যানবাহনকে জরিমানা বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আটক ১ জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানের করুণ মৃত্যু

সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবিঃ সংগৃহীত


আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
 

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় বিরাজ করছে।
 

এদিকে, শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, যা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে বৃষ্টির কারণে সিলেটে আবহাওয়া তুলনামূলক শীতল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সময় বজ্রপাত ও দমকা হাওয়ার ঝুঁকি থাকায় অপ্রয়োজনে খোলা স্থানে অবস্থান না করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্রঃ সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)