আজ মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জের পর বিয়ানীবাজার থানায় চালু হতে যাচ্ছে প্রবাসী হেল্প ডেস্ক কর্নার কাতারের ভিসা পেয়েছিলেন বড়লেখার আলী হোসেন, যাওয়ার আগেই দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, আরও দুদিন থাকতে পারে তাপদাহ সিলেটে একদিনে র‌্যাবের অভিযানে ৯ জন পাকড়াও সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ জৈন্তাপুরে ভাতিজার হামলায় আহত বৃদ্ধের মৃত্যু গাছের মগডালে ঝুলছিল কানাইঘাটের যুবকের লাশ এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে ডা. শফিক বিয়ানীবাজারে বিজিবির অভিযানে৫০ পিস ইয়াবা, ভারতীয় রুপিসহ আটক ১

গোলাপগঞ্জের পর বিয়ানীবাজার থানায় চালু হতে যাচ্ছে প্রবাসী হেল্প ডেস্ক কর্নার

গোলাপগঞ্জের পর বিয়ানীবাজার থানায় চালু হতে যাচ্ছে প্রবাসী হেল্প ডেস্ক কর্নার

ছবিঃ সংগৃহীত


গোলাপগঞ্জ মডেল থানায় দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ সফলভাবে চালুর পর এবার পার্শ্ববর্তী বিয়ানীবাজার থানায়ও একই ধরনের সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে শিগগিরই এ সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু হবে।

 

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাপগঞ্জের আদলে বিয়ানীবাজার থানায় চালু হতে যাওয়া ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’-এর মাধ্যমে প্রবাসীরা অভিযোগ দাখিল, আইনি জটিলতা নিরসন, প্রয়োজনীয় পুলিশি পরামর্শসহ বিভিন্ন ধরনের সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

 

তিনি বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীরা যাতে আইনি প্রয়োজনে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত পুলিশি সহায়তা পান এবং আইনি জটিলতা বা হয়রানির শিকার হলে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, থানাভিত্তিক এই হেল্প ডেস্কের মাধ্যমে শুধু প্রবাসীরাই নন, তাদের পরিবারের সদস্যরাও সরাসরি আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পাবেন। এর ফলে প্রবাসীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির পাশাপাশি পুলিশি সেবার মান আরও উন্নত হবে।

 

তিনি আশা প্রকাশ করে বলেন, প্রবাসীবান্ধব প্রশাসনিক সেবা নিশ্চিত করতে ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিয়ানীবাজারের বিপুল সংখ্যক প্রবাসী ও তাদের পরিবারের জন্য এটি একটি কার্যকর ও আস্থার সেবা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

 

সূত্রঃ সবুজ সিলেট 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)