আজ বুধবার | ০৪ নভেম্বর ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: সিআইডির হাতে আটক ১ ভাতিজির সাথে প্রেম, ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে, বিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেফতার ফের বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম, এবার বাড়ল ২২৩ টাকা বড়লেখায় ‘জিনের ভয়’ দেখিয়ে ১১ লাখ টাকার স্বর্ণালংকার চম্পট, প্রতারকচক্র গ্রেফতার চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু সিলেটের একাধিক সীমান্তে অভিযান এয়ারগান-ওয়াকিটকি উদ্ধার কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযান ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ১

সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত

সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত

সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার রাতে মহানগরীর কাজিরবাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত কিশোরের নাম রিফাত। সে নগরীর মজুমদারী এলাকায় বাসিন্দা।

পুলিশ জানায়, ফুটবল ম্যাচ শেষে ফেরার সময় কাজিরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে পূর্বের বিরোধের জেরে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ। এসময় প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রিফাতসহ পাঁচজন ছুরিকাঘাতে আহত হন।

স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোর রিফাতকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এসব তথ্য নিশ্চিত করে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)