আজ বুধবার | ২৯ জুলাই ২০২৬

 শিরোনাম
জৈন্তাপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে পান-সুপারির মালায় বরণ ক্ষুদে শিক্ষার্থীদের সিলেটে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত গোলাপগঞ্জের পর বিয়ানীবাজার থানায় চালু হতে যাচ্ছে প্রবাসী হেল্প ডেস্ক কর্নার কাতারের ভিসা পেয়েছিলেন বড়লেখার আলী হোসেন, যাওয়ার আগেই দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, আরও দুদিন থাকতে পারে তাপদাহ সিলেটে একদিনে র‌্যাবের অভিযানে ৯ জন পাকড়াও সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ জৈন্তাপুরে ভাতিজার হামলায় আহত বৃদ্ধের মৃত্যু গাছের মগডালে ঝুলছিল কানাইঘাটের যুবকের লাশ এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত

সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত

সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার রাতে মহানগরীর কাজিরবাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত কিশোরের নাম রিফাত। সে নগরীর মজুমদারী এলাকায় বাসিন্দা।

পুলিশ জানায়, ফুটবল ম্যাচ শেষে ফেরার সময় কাজিরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে পূর্বের বিরোধের জেরে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ। এসময় প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রিফাতসহ পাঁচজন ছুরিকাঘাতে আহত হন।

স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোর রিফাতকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এসব তথ্য নিশ্চিত করে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)