আজ মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
রাষ্ট্রপতি সিলেটে এসে হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করলেন মানবতাবিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পৃথক অভিযানে দুই নারীসহ ৩জন গ্রেফতার রাষ্ট্রপতির আসছেন কাল, সিলেটে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে ১,২০০ পুলিশ কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে ছাই, দিশেহারা মালিক আবাসিক হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষকে ধরে পুলিশে দিল জেন-জিরা বিয়ানীবাজারে ফাঁকা ঘরে চুরি: ৭২ ঘণ্টার মধ্যে ২ চোর আটক, পুলিশে সোপর্দ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস সাগরের রুপালী ইলিশ হাকালুকি হাওরে ধরা পড়েছে বিয়ানীবাজারের মাথিউরায় রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী

জকিগঞ্জে ইয়াবার বড় চালান সহ সিরাজ আটক

জকিগঞ্জে ইয়াবার বড় চালান সহ সিরাজ আটক

ছবিঃ সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি সিরাজ উদ্দিন উরফে সিরাই (৪০)। তিনি জকিগঞ্জ থানার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল এলাকার ইউসুফ আলীর ছেলে।

 

পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের অর্ন্তগত পশ্চিম লোহারমহল এলাকায় অভিযান চালা পুলিশ। এসময় সিরাজ উদ্দিন উরফে সিরাই মিয়ার বসতঘর থেকে ৪০০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতারকৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

সূত্রঃ সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)