আজ শুক্রবার | ১৮ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি জুড়ীতে নিখোঁজ আবুল কালাম দুই দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার নিউ ইর্য়কের এনওয়াইপিডি ট্রাফিক এজেন্ট হিসেবে যোগ দিলেন বৈরাগীবাজারের আব্দুল্লাহ বড়লেখায় দুর্বৃত্তের দেওয়া বিষে ছড়ায় ভাসছে মরা মাছ-জলজ প্রাণী গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ৮ ড্রেজার মেশিন ধ্বংস সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই একমাত্র ভরসা, দুর্ভোগে ১৪ হাজার মানুষ নৃত্যশিল্পীদের গণধর্ষণ, বিয়ানীবাজার থেকে গ্রেফতার মুজাহিদ

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানভুক্ত আসামীসহ গ্রেফতার ২

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানভুক্ত আসামীসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত


সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় ০৩ আগস্ট ২০২৬খ্রি. তারিখ সকাল ০১.৩০ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী সুহেল আহমদ @ সুবেল (২২) পিতা-মৃত আব্দুর মুতলিব @ মুতলিব আলী, মাতা-শরিফা বেগম, সাং-মাইজকান্দি, ০৯ নং ওয়ার্ড, জকিগঞ্জ পৌরসভা, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে জকিগঞ্জ পৌরসভাস্থ মাইজকান্দি সাকিনের বাদীর বসতবাড়ী হইতে গ্রেফতার করে। এছাড়াও জকিগঞ্জ সিআর নং-৮০/২৪ এবং জকিগঞ্জ সিআর নং-৫৪/২৪ এর সাজা পরোয়ানাভুক্ত দুইটি ওয়ারেন্ট মুলে পলাতক আসামী মো: মিজানুর রহমান (২৭), পিতা-মাওলানা মো: আব্দুল জলিল তাপাদার, সাং-উত্তরকুল, ডাক-বারঠাকুরী, উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটকে গ্রেফতার করা হয়।
আজ গ্রেফতারকৃত আসামীদকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)