আজ মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ জুবেল আহমদ গ্রেফতার বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ নিহত বড়লেখায় বৈদ্যুতিক তার চুরির ঘটনায় বিয়ানীবাজারের যুবক সহ গ্রেপ্তার ৪ সিলেটের মোগলাবাজারে ওয়াতির হ ত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রে প্তা র সাহাব সিলেটে মাদক প্রবেশের ‘হটস্পট’ বিয়ানীবাজারের চারখাই, একমাসে কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার বড়লেখায় গৃহবধূর মৃত্যুর মামলায় ননদ গ্রেফতার বিয়ানীবাজারে পুলিশের অভিযানে পেশাদার দুই চোর গ্রেপ্তার সিলেটে জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামে জুতার দোকান সিলগালা শ্রীমঙ্গলে বসতঘরের খাটের নিচে ১৬ ফুট অজগর উদ্ধার, আতঙ্ক বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি আজ থেকে শুরু

সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত

সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত

ছবি: সংগৃহীত


সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার খাসিকাপন  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে খাসিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী মারা যান। ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরেক শিশু। আহত ১৩ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)