আজ রবিবার | ০৯ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেটে জুলাই মাসে সড়কে ঝরল ৩১ প্রাণ সিলেটে সড়ক দুর্ঘটনা: পরিচয় মিলেছে নিহত ৯ জনেরই সিলেটে সড়ক দূর্ঘটনা: গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না বাউলশিল্পী পেহেলির বিয়ে ‘কঠিন’ হওয়ায় বাড়ছে অনৈতিকতা সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত সিলেটে যে বেকারীতে প্রশাসনের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা চাঞ্চল্যকর শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় জাকিরকে মৃত্যুদণ্ড জৈন্তাপুরে গভীর রাতে ব‍্যাংক কর্মকর্তার বাড়িতে ডুগে চুরি, লক্ষাধিক টাকার মালামাল চুরি বিয়ানীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত সিলেটে জুলাই শহীদদের স্মরণে প্রশাসনসহ বিভিন্ন মহলের শ্রদ্ধা নিবেদন

সিলেটে জুলাই মাসে সড়কে ঝরল ৩১ প্রাণ

সিলেটে জুলাই মাসে সড়কে ঝরল ৩১ প্রাণ

ফাইল ছবি


চলতি বছরে জুন মাস থেকে জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি বেড়েছে। জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩১ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার  জেলায় । জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।

 

প্রতিবেদনে জুলাই মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারন হিসাবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়।

 

শনিবার (৮ আগস্ট)  নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

 

প্রকাশিত প্রতিবেদনে জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। জুলাই মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

 

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

 

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জন চালক ও ৬টি সড়ক দূর্ঘটনায় ৬ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৭টি দুর্ঘটনায় ৮ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ২টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া জুলাই মাসে নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

উল্লেখ্য, জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। 

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)