আজ সোমবার | ১০ আগস্ট ২০২৬

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে তারা মিয়া নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে তারা মিয়া নিহত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত তারা মিয়া উপজেলার মুড়াইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ।

 

তিনি জানান, চার-পাঁচজনের একটি চোরাকারবারি দল রাতের আঁধারে ভারতের অভ্যন্তরে মাগুরুলি নামক স্থানে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে মো. তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে অপর চোরাকারবারিরা পালিয়ে যান। 

 

সূত্র: সময় টিভি 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)