আজ বুধবার | ১১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’ সৌদির সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর, এবার ৫ হাজার বেশি হজযাত্রী যাবেন বাংলাদেশ থেকে জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই একদিনেই এনওয়াইপিডিতে যোগদান, বৈরাগীবাজারের তিন তরুণের নিউইয়র্কে নতুন যাত্রা গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযানে জব্দ ১০ লাখ টাকার বুঙ্গার মাল বাজারে আসছে শীতের সবজি, স্বস্তি ফেরেনি দামে সিলেটে নতুন এমপিওভুক্তির তালিকায় যত শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড় পরিবর্তন, পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের উদ্যোগ

সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

ছবি: সংগৃহীত


সিলেটে চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকরা।



রবিবার দুপুরে সিলেটের মালনীছড়া চা বাগান থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্টপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে তারা জেলা প্রশাসকের কাছে চারদফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।

 

দাবিগুলোর মধ্যে রয়েছে- দৈনিক মজুরি বাড়িয়ে ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা জনগোষ্ঠীর জন্য ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়নের সিবিএ নির্বাচন আয়োজন।


দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নিতে চা শ্রমিকরা প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সরকার উদ্যোগী না হলে সিলেটের ২৩টি বাগানের শ্রমিকরা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবে।

 

স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, শ্রমিকদের স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করবে।


তিনি আরও জানান, শ্রমিকদের চার দফা দাবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচনটি আয়োজন প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচনের জন্য অর্থ মন্ত্রণালয় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিগগিরই নির্বাচনের আয়োজন করবে।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)