আজ শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেট-তামাবিল সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ সিলেটে তিন খু/ন, ছোরা উদ্ধারের পর যে বর্ণনা দিল পুলিশ বিয়ানীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩ জকিগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার মামলার আসামিসহ গ্রেফতার ৩ যেভাবে ‘রহস্য উদঘাটন’ করল পুলিশ সিলেট ট্রিপল মার্ডারের সিলেটে দম্পতি সহ তিনজন খুন, সন্দেহভাজন বাবুল আটক গোয়াইনঘাট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে নগরে নিজ বাসায় কাজের মেয়েসহ বৃদ্ধ দম্পত্তি খুন বিয়ানীবাজার রথমেলা: দুই সপ্তাহের অনুমতি নিয়ে মাসব্যাপী মেলার চেষ্টা, নানা অভিযোগ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ১১৯

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ১১৯

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৯ জন।

 

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন এই মৃত্যুতে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।

এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। যাদের ৪৮ জনের বাড়ি সিলেটে, সুনামগঞ্জের ৫৫ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১৭ জন ।

এদিকে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন রোগী।

 

স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই অসচেতনতা ও কুসংস্কারের কারণে টিকার বাইরে ছিল। এছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলে স্বাস্থ্যসেবা পর্যাপ্তভাবে পৌঁছাতে না পারায় এসব অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি। হামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বা ‘লগ ফেজ’ ইতোমধ্যেই পার হয়েছে। তবে রোগটির উপসর্গ ও প্রকৃতিতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তারা।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)