আজ শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেট-তামাবিল সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ সিলেটে তিন খু/ন, ছোরা উদ্ধারের পর যে বর্ণনা দিল পুলিশ বিয়ানীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩ জকিগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার মামলার আসামিসহ গ্রেফতার ৩ যেভাবে ‘রহস্য উদঘাটন’ করল পুলিশ সিলেট ট্রিপল মার্ডারের সিলেটে দম্পতি সহ তিনজন খুন, সন্দেহভাজন বাবুল আটক গোয়াইনঘাট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে নগরে নিজ বাসায় কাজের মেয়েসহ বৃদ্ধ দম্পত্তি খুন বিয়ানীবাজার রথমেলা: দুই সপ্তাহের অনুমতি নিয়ে মাসব্যাপী মেলার চেষ্টা, নানা অভিযোগ

সিলেট-তামাবিল সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত

সিলেট-তামাবিল সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত

ছবি: সংগৃহীত


সিলেট-তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উমনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 

 

নিহত ওই যুবক ফয়েজ আহমদ (২৮)। সে কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে।

 

জানা যায়, জাফলংগামী পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) জৈন্তাপুর উপজেলার উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদ, চালকসহ আরও ২-৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন। এবং বাকী আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

 

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)