আজ রবিবার | ০৪ অক্টোবর ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাটে প্রায় ৪ কেজি ভারতীয় জিরাসহ ২ যুবক আটক সিলেটে ফেসবুকে পোস্ট নিয়ে যুবক খুন, দুই পক্ষের সংঘর্ষ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে লাখ লাখ টাকার পণ্য উদ্ধার জুমার দিনের বরকত লাভে যে ১৫ আমল করবেন জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ কানাডা থেকে ৩৪০ প্রবাসী থেকে ফেরত আসলেন, তালিকায় আরও ১৩৬৮ জন আপন ভাতিজিকে ধর্ষণ মামলায় লক্ষ্মীপুর থেকে অভিযুক্ত চাচা হাসান গ্রেফতার মৌলভীবাজারের রাজনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত


আর্জেন্টিনা জাতীয় ফুটসাল দল টানা তৃতীয়বারের মতো অ-১৭ সুদামেরিকানো শিরোপা জিতেছে। রোববার ব্রাজিলের বিপক্ষে নাটকীয় এক ফাইনালে অতিরিক্ত সময় শেষে ২-১ গোলে জয় পায় তারা। 

 

প্যারাগুয়ের আসুনসিওনের সুমা স্টেডিয়ামে পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই স্টেডিয়ামেই স্বর্ণপদক জিতে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করে আলবিসেলেস্তেরা।

২০১৬ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সান্তিয়াগো বাসিলে যখন এই বয়সভিত্তিক দলের দায়িত্ব নেন, তখন থেকে তিনি যে তিনটি সুদামেরিকানো খেলেছেন, প্রতিটিতেই জিতেছেন। এর আগের একটি শিরোপা গিয়েছিল ব্রাজিলের কাছে।

 

আর্জেন্টিনার হয়ে গোল করেন তোমাস বারিওস এবং অধিনায়ক লরেনসো সামপেদ্রো। এছাড়া গোলরক্ষক সান্তিনো সানচেজের দুর্দান্ত সেভও দলকে সাহায্য করে, বিশেষ করে প্রথমার্ধের শেষদিকে, যখন প্রতিপক্ষের ওপর সহিংস আচরণের কারণে জিয়ান সোনিয়ের লাল কার্ড দেখেন।

জাতীয় সিনিয়র ফুটসাল দলের কোচ মাতিয়াস লুকুইক্স গ্যালারিতে বসে খেলা দেখেন। এই জয়ে আর্জেন্টিনা দ্বিগুণ প্রতিশোধ নিতে পারল। গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে তারা ২-০ গোলে হেরেছিল। এছাড়া বছরের শুরুতে পানামায় অনুষ্ঠিত জুভেনাইল প্যান আমেরিকান গেমসের ফাইনালেও ব্রাজিলের কাছে হার মানতে হয়েছিল তাদের।

 

সূত্র: যুগান্তর 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)