ছবি: সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়
ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছে মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফর্ম যেনো টেনে নিয়ে আসলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম টেস্টে।
তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। দল যখন দ্রুত উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে তখন ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে দেখায় পথ। মাত্র চার টেস্ট খেলেই তুলে নিলেন ২ সেঞ্চুরি।
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার বোলারদেরকে দৃঢ়ভাবে সামলে ৯ চারে ১৯৫ বলে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়।
সিলেটে এর আগের টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৫ বছর বয়সী ব্যাটার। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮২ রান।
এবার জোহানেসবার্গে টানা তিন ইনিংসে পঞ্চাশছোঁয়া ও টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়লেন হৃদয়।
শুধু তা-ই নয়, দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হয়ে গেল হৃদয়ের।
গত অগাস্টে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলতে এসে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাঠে কোনো বিদেশি ব্যাটারের সর্বোচ্চ ইনিংস সেটি। এছাড়া বাংলাদেশের কোনো ব্যাটারেরও প্রথম ইনিংসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের অপরাজিত ৩৫০ রান।
সেই ছন্দ ধরে রেখেই এবার জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করলেন হৃদয়। তার সঙ্গে লিটন কুমার দাসের দুর্দান্ত জুটিতে ছুটছে এখন বাংলাদেশ।
দিন শেষে ৮৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। হৃদয় ১৩৭ শেষে বলে জেনসেনের বলে লেগবিফরে আউট, লিটন ৯২ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ২০৬ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো জুটিতে এটিই বাংলাদেশের রেকর্ড।
সুত্র: কালের কন্ঠ
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.