আজ শনিবার | ০৭ নভেম্বর ২০২৬

 শিরোনাম
গ্রাম পুলিশ মহাসমাবেশে সিলেট বিভাগের শ্রেষ্ঠ হলেন বৈরাগীবাজারের শাহীন ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের: লিড নেওয়ার স্বপ্ন জৈন্তাপুরে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ সিলেটে নিজ বাসা থেকে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার সিলেটে সীমান্তে অভিযানে জব্দ ১৫ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ সুরা কাহফ তিলাওয়াতের ফজিলত ও ৪ শিক্ষণীয় ঘটনা ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম‍্যাচে শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও হারলো পাকিস্তান নায়িকার গোসলের পানি দিয়ে তৈরি সাবান, লাখ টাকায় কিনেছিল ভক্তরা জকিগঞ্জে নদীভাঙনে বিলীন গুরুত্বপূর্ণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের: লিড নেওয়ার স্বপ্ন

ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের: লিড নেওয়ার স্বপ্ন

ছবি: তাওহিদ হৃদয়


জোমেল ওয়ারিক্যানের টসড আপ ডেলিভারিটা লং অনে ঠেলে দিয়েই একটা রান তুলে নিলেন। সঙ্গে সঙ্গে ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া হয়ে গেল তাওহিদ হৃদয়ের, ইতিহাসও গড়ে ফেললেন তাতে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিকেই রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে।
 

সেঞ্চুরির দেখা লাঞ্চের আগেই পেয়ে গিয়েছিলেন। এরপর থেকে তার ব্যাট চওড়া হয়েছে। তবে সময়ে সময়ে রয়ে-সয়েও খেলেছেন। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে তিনি একাই খেলেছেন ১১৮ টি ডেলিভারি। এই সময়ে তিনি রান তুলেছেন ৯০, যার ১০টি এসেছে শেষ দুই বলে। সেশনটা তিনি শেষ করেছিলেন ডাবল সেঞ্চুরি থেকে ১০ রানের দূরত্বে থেকে।
 

তৃতীয় সেশনে অপেক্ষাটা খুব বেশি বড় হতে দেননি হৃদয়। এই সময়ে আরও একটি চার মেরেছেন, ১৫ বল খেলে পৌঁছে গেছেন ডাবল সেঞ্চুরিতে। তাতেই প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দেওয়া প্রথম বাংলাদেশি ব্যাটার বনে গেছেন তিনি। 
 

প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটা এতদিন ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৩ বছর পর এই রেকর্ডটি নিজের করে নেন হৃদয়, সেটাও অবশ্য দ্বিতীয় সেশনের ঘটনা।
 

তৃতীয় সেশনের শুরুতে এবার এমন এক কীর্তি গড়লেন, যা কখনোই দেখেনি বাংলাদেশ। এবার তার সামনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ইনিংস খেলার চ্যালেঞ্জ। আর ২০টি রান করলেই তিনি গড়ে ফেলবেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট স্কোরের রেকর্ড। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করে এই রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম। 
 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)