ছবি: সংগৃহীত
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সব কয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত ধাপভিত্তিক তফসিল ও কর্মপরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ধাপে বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে উপজেলা নির্বাচন অফিস।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নের মধ্যে ৪ হাজার ৩শত ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২০২৭ সালের ২১ জানুয়ারি। এ ধাপে অনুষ্ঠিত হবে ১০১৫০টি ইউনিয়নের নির্বাচন। সে ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ২১ ইউনিয়নে নির্বাচন আগামী ২৯ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে।
বিয়ানীবাজারের ১০টি ইউনিয়ন আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাথিউরা, তিলপাড়া, মোল্লাপুর, মুড়িয়া ও ১১নং লাউতা ইউনিয়ন পরিষদ এবং গোলাপগঞ্জের ১১টি ইউনিয়ন ইউনিয়নের নাম- বাঘা, গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষ্মীপাশা, বুধবারীবাজার, ঢাকাদক্ষিণ, লক্ষনাবন্দ, ভাদেশ্বর,
পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশা ও শরীফগঞ্জ।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসার মো: আহসান ইকবাল বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ২১ ইউনিয়নে ৩য় ধাপে ২৯শে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য এ তারিখ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটের সকল প্রস্তৃতি নেয়া হবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.