আজ মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে জিম্মি করে ডাকাতি ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মরম আলী গ্রেপ্তার সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক: নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা সিলেটে ট্রিপল মার্ডার: বাবা-মা’র নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাইছেন চার সন্তান সিলেটে ট্রিপল মার্ডারের বাবুল মিয়া ৪ দিনের রিমান্ডে কুলাউড়ায় শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার, কে এই জান্নাতুল বিয়ানীবাজারে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়াকে চারদিনে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ

জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে জিম্মি করে ডাকাতি

জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে জিম্মি করে ডাকাতি

ছবি: প্রতীকী


সিলেটের জকিগঞ্জে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে বাড়ির মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান গুরুতর আহত হয়েছেন।

 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৩টার দিকে একদল ডাকাত বাড়ির গেটের তালা ও দরজা ভেঙে ইউপি সদস্য আব্দুল মান্নানের ঘরে প্রবেশ করে। পরে ওই ইউপি সদস্য ও তার পরিবারের লোকজনের হাত-পা বেঁধে ফেলে। এরপর তাদেরকে মারধর করে ঘরের বিভিন্ন স্থানে তল্লাসী চালায় ডাকাত দলের সদস্যরা। 

 

পরিবারের অভিযোগ, মারধরের পর একপর্যায়ে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাত দলটি। 

 

তাদের দাবি, ডাকাত দলটি প্রায় পাঁচ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও নগদ এক লাখ টাকা লুট করেছে। লুট হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। 

 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জকিগঞ্জ থানা পুলিশ। 

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)