আজ বুধবার | ২৮ অক্টোবর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিয়ানীবাজারসহ একসাথে সিলেটের ৩ সাব-রেজিস্ট্রারকে বদলি বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, শিশু সহ আহত ৪ অভিযুক্ত ছেলে গ্রেপ্তার জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি জৈন্তাপুরে কলেজের পাশ থেকে নুরুল হোসেনের মরদেহ উদ্ধার এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিহাব গ্রেফতার ফুটপাতের খাবারের দোকানের নিবন্ধন বাধ্যতামূলক, কারা পড়বেন আওতায়

এভারেস্টে ব্যাপক তুষারঝড়, ৩৫০ জনেরও বেশি উদ্ধার

এভারেস্টে ব্যাপক তুষারঝড়, ৩৫০ জনেরও বেশি উদ্ধার

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি রোববার (৬ অক্টোবর) জানিয়েছে, মাউন্ট এভারেস্টের তিব্বতী অংশে তুষারঝড়ের কারণে ৩৫০ জনেরও বেশি ট্রেকারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। টিংরি অঞ্চলের গুরুত্বপূর্ণ ট্রেকিং রুটে অস্বাভাবিক ভারী তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে মোট ৫০০ জনেরও বেশি মানুষ বিপদের মুখে পড়ে।

সোমবার সিসিটিভির বরাতে আলজাজিরা জানিয়েছে, উদ্ধারকারীরা ধাপে ধাপে ট্রেকারদের চূড়ার তিব্বতী দিকের ছোট শহর কুদাং-এ পৌঁছে দিয়েছে। এই এলাকার গড় উচ্চতা প্রায় ৪২০০ মিটার (১৩ হাজার ৮০০ ফুট)। সেখানে শুক্রবার থেকে ভারী তুষারপাত শুরু হয় এবং শনিবারও তা অব্যাহত থাকে।

কুদাং পৌঁছানো ১৮ জনের একটি ট্রেকিং দলের সদস্য চেন গেশুয়াং বলেছেন, ‘পাহাড়গুলোতে এত ভেজা ও ঠান্ডা ছিল, হাইপোথার্মিয়ার ঝুঁকি প্রকট। স্থানীয় গাইড জানিয়েছিলেন, অক্টোবরে কখনও এমন আবহাওয়ার মুখোমুখি হননি।

প্রতিবেশী নেপালে শেরপা সম্প্রদায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, দেশের অন্যান্য অংশে আকাশ পরিষ্কার থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তবে দক্ষিণ এশিয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। নেপালে শুক্রবারের ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু, ভারতের পূর্ব ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জন নিহত ও ৯ জন নিখোঁজ। এছাড়া বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। পাকিস্তানও চলমান বন্যায় প্রায় চার মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)