আজ শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬

 শিরোনাম
ভারতে পাচারের আগেই জাফলংয়ে উদ্ধার ভুক্তভোগী, আটক মানব পাচারকারী জৈন্তিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ, নির্মাণ হবে আধুনিক জাদুঘর বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি মিস ইউনিভার্সের মুকুট উঠল জেনিফারের মাথায়, কোন দেশের এই সুন্দরী? ২৮ বলে শতক, ৫২ বলে দ্বিশতক—বৈভবের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিশাল বিক্ষোভ ও সমাবেশ সীমান্ত দিয়ে আসছিল অস্ত্র-বিস্ফোরকের চালান, গন্তব্য কোথায়? বগুড়ায় শুটিংয়ে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১১ অক্টোবর) চালানো দ্বিতীয় দফার এই হামলায় অন্তত ১ জন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

 

সৌদি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, রোববার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে যাত্রীদের একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় পাকিস্তানি এক বাসিন্দা নিহত হয়েছেন।

এর আগে শনিবার একই বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হন। নিহতদের মধ্যে দুই জন বাংলাদেশি, চার জন সৌদি নাগরিকসহ মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, মিসর ও ভারতের নাগরিক ছিলেন।

 

হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই জোড়া হামলার দায় স্বীকার করে সতর্ক করেছেন যে, মক্কা ও মদিনা ব্যতীত সৌদি আরবের সব বিমানবন্দর ও আকাশসীমা তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে। তারা দাম্মাম বিমানবন্দর ও বিভিন্ন তেল স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে। ইয়েমেনের সানা বিমানবন্দরে সম্প্রতি সৌদি জোটের বিমান হামলার জবাবেই তারা এই ক্রমবর্ধমান অপারেশন শুরু করেছে বলে জানান তিনি।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হুথিদের ওপর হামলা চালানো হবে কি না সে বিষয়ে যুক্তরাষ্ট্র খুব দ্রুত সিদ্ধান্ত নেবে এবং পদক্ষেপ নেবে।

 

উল্লেখ্য, ২০২২ সালে হুথি ও সৌদি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতি জুলাই মাসে ভেঙে যাওয়ার পর সহিংসতা চরম আকার ধারণ করে। হুথিরা বর্তমানে ইয়েমেনের প্রায় এক-চতুর্থাংশ এলাকা এবং দেশের ৮০% জনসংখ্যা নিয়ন্ত্রণ করে। সৌদি আরব আশঙ্কা করছে, এর ফলে তাদের দক্ষিণ সীমান্তে একটি ইরানি স্যাটেলাইট বা পুতুল রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, সৌদি আরব ও ইয়েমেনের (হুথি প্রশাসন) মধ্যে সংলাপ সহজতর করতে তার দেশ সহায়তা দিতে প্রস্তুত।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)