আজ বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিয়ানীবাজারসহ একসাথে সিলেটের ৩ সাব-রেজিস্ট্রারকে বদলি বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, শিশু সহ আহত ৪ অভিযুক্ত ছেলে গ্রেপ্তার জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি জৈন্তাপুরে কলেজের পাশ থেকে নুরুল হোসেনের মরদেহ উদ্ধার এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিহাব গ্রেফতার ফুটপাতের খাবারের দোকানের নিবন্ধন বাধ্যতামূলক, কারা পড়বেন আওতায়

যুক্তরাজ্যে ১ কোটি ২৬ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান

যুক্তরাজ্যে ১ কোটি ২৬ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান

ছবি: সংগৃহীত


১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের স্কলারশিপ পেয়েছেন সিলেটের শিক্ষার্থী মো. তাজরিয়ান রশিদ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টার থেকে মর্যাদাপূর্ণ এই স্কলারশিপ অর্জন করেছেন তিনি।

 

২০২৬ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারে তিন বছর মেয়াদি ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (বিইং) ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মেধাভিত্তিক এই স্কলারশিপ পেয়েছেন তাজরিয়ান। এর আওতায় তাঁর তিন বছরের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ হবে। স্কলারশিপটির মূল্য ৭৫ হাজার ৩০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক ১ কোটি ২৬ লাখ টাকা।

 

বিশ্বের নির্বাচিত মাত্র ৩০ জন শিক্ষার্থীর মধ্যে জায়গা করে নিয়ে এই স্কলারশিপ অর্জন করেন তিনি। এর আগে ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব প্লাইমাউথে বিইং ইন রোবোটিকস ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ৫০ শতাংশ মেধাভিত্তিক স্কলারশিপ পেয়েছিলেন তাজরিয়ান। তিন বছরে ওই স্কলারশিপের মূল্য ছিল ২৮ হাজার ৮০০ পাউন্ড।

 

তাজরিয়ানের একাডেমিক পথচলাতেও রয়েছে সাফল্যের ছাপ। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪ দশমিক ৬১ অর্জন করেন। পরে বাংলা মাধ্যম থেকে ব্রিটিশ কারিকুলামে রূপান্তর হয়ে সিলেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আইএএল পড়াশোনা শুরু করেন। গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে তাঁর ফলাফল যথাক্রমে এ স্টার, এ এবং এ স্টার। এই ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন পিয়ারসন এডেক্সেল হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড।

 

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ানো ও মেন্টরিংয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন তাজরিয়ান। তাঁর সেই অভিজ্ঞতা থেকে গড়ে ওঠে ‘এ-লেভেল ক্র্যাশ কোর্সেস’ (এএলসিসি)। অনলাইনভিত্তিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের আইজিসিএসই ও এ-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে শিক্ষা ও একাডেমিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

 

তাজরিয়ানের বাবা ইঞ্জিনিয়ার মো. হাসানুর রশীদ এবং মা রওশন রশীদ। পরিবারের তৃতীয় পুত্র তাজরিয়ানের এই অর্জনে আনন্দিত তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)