আজ বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬

 শিরোনাম
ওসমানী হাসপাতালে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিয়ানীবাজারসহ একসাথে সিলেটের ৩ সাব-রেজিস্ট্রারকে বদলি বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, শিশু সহ আহত ৪ অভিযুক্ত ছেলে গ্রেপ্তার জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি জৈন্তাপুরে কলেজের পাশ থেকে নুরুল হোসেনের মরদেহ উদ্ধার এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিহাব গ্রেফতার

বিয়ানীবাজারে ফাঁকা ঘরে চুরি: ৭২ ঘণ্টার মধ্যে ২ চোর আটক, পুলিশে সোপর্দ

বিয়ানীবাজারে ফাঁকা ঘরে চুরি: ৭২ ঘণ্টার মধ্যে ২ চোর আটক, পুলিশে সোপর্দ

ছবি: এআই


বিয়ানীবাজারে ফাঁকা ঘরের গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা চুরির ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
​
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি উপজেলার ছোটদেশ গ্রামের মালি টিকর পাড়ার একটি পরিবারের সবাই ঘর খালি রেখে একটি বিয়েতে অংশ নিতে যান। এই সুযোগে চোর চক্র ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন ফিরে এসে চুরির বিষয়টি বুঝতে পেরে গ্রামের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং চোরদের শনাক্ত করেন।
​
ঘটনার পর শনিবার বিকেলে অভিযুক্ত চক্রের এক সদস্য বিয়ানীবাজার পৌর শহরের নিউ মার্কেটে একটি মোটরসাইকেল কিনতে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে আটক করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। আটককৃতদের স্থানীয় জনগণের সহযোগিতায় স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)