আজ মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
রাষ্ট্রপতি সিলেটে এসে হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করলেন মানবতাবিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পৃথক অভিযানে দুই নারীসহ ৩জন গ্রেফতার রাষ্ট্রপতির আসছেন কাল, সিলেটে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে ১,২০০ পুলিশ কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে ছাই, দিশেহারা মালিক আবাসিক হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষকে ধরে পুলিশে দিল জেন-জিরা বিয়ানীবাজারে ফাঁকা ঘরে চুরি: ৭২ ঘণ্টার মধ্যে ২ চোর আটক, পুলিশে সোপর্দ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস সাগরের রুপালী ইলিশ হাকালুকি হাওরে ধরা পড়েছে বিয়ানীবাজারের মাথিউরায় রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী

৬০০পিস ইয়াবা সহ গ্রেফতার শাহাব-জিলাল

৬০০পিস ইয়াবা সহ গ্রেফতার শাহাব-জিলাল

সিলেটের জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— জকিগঞ্জ থানার উত্তর মাদারখাল গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে শাহাব উদ্দিন (৫৪) এবং ঘাইট শৈল গ্রামের মৃত আছদর আলীর ছেলে জিলাল আহমদ (৩৮)।

পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ৬০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 

লিউজ সংগৃহীত (সিলেটভিউ)

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)