আজ শুক্রবার | ১৮ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি জুড়ীতে নিখোঁজ আবুল কালাম দুই দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার নিউ ইর্য়কের এনওয়াইপিডি ট্রাফিক এজেন্ট হিসেবে যোগ দিলেন বৈরাগীবাজারের আব্দুল্লাহ বড়লেখায় দুর্বৃত্তের দেওয়া বিষে ছড়ায় ভাসছে মরা মাছ-জলজ প্রাণী গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ৮ ড্রেজার মেশিন ধ্বংস সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই একমাত্র ভরসা, দুর্ভোগে ১৪ হাজার মানুষ নৃত্যশিল্পীদের গণধর্ষণ, বিয়ানীবাজার থেকে গ্রেফতার মুজাহিদ সৌদি আরবে সিলেটের প্রবাসী মতিউরকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট সীমান্তে ৩৩ লাখ টাকার চো রা ই পণ্য জব্দ

সিলেট সীমান্তে ৩৩ লাখ টাকার চো রা ই পণ্য জব্দ

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানায় বিজিবি।

 

সোনারহাট, সংগ্রাম, বাংলাবাজার, বিছনাকান্দি ও সোনালীচেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় অবৈধ জিরা, ফুচকা, গরু, চকলেট, শনপাপড়ি, সাবান, বিস্কুট ও চিনি উদ্ধার করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন এবং চোরাচালানে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ ৭৭ হাজার টাকা।

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 

সংগৃহীত 

বৈরাগীবাজারনিউজডটকম

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)