আজ সোমবার | ০৪ মে ২০২৬

 শিরোনাম
উচ্চতর স্কেলে উন্নীত হচ্ছেন সিলেটের ৬৭ শিক্ষক বিয়ানীবাজারে সরকারি কলেজে ১২ কোটি টাকা বরাদ্দ, পুনঃনির্মাণ কাজ শুরু বড়লেখায় ৫ হাজার ৭৬০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একজন গ্রেপ্তার বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, ঘাতক আটক গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ছুনু মিয়া গ্রেফতার দ্রুত সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জৈন্তাপুরে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রেফতার ২

নিউইয়র্ক থেকে সাড়ে ৩ ঘণ্টায় লন্ডন পাড়ি দেবে বুম সুপারসনিক

নিউইয়র্ক থেকে সাড়ে ৩ ঘণ্টায় লন্ডন পাড়ি দেবে বুম সুপারসনিক

নিউইয়র্ক থেকে লন্ডন পাড়ি দিতে এখন বিমানে সময় লাগে সাড়ে ৬ ঘণ্টা। কিন্তু আমেরিকার বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স বুম সুপারসনিক নামে যে দ্রুত গতির বিমান আনছে তাতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা।!
বুম সুপারসনিক নামে একটি স্টার্টআপ সংস্থার কাছ থেকে ১৫টি সুপারসনিক বিমান কেনার হবে বলে জানিয়েছেন ওই সংস্থার সিইও স্কট কার্বি। খবর রয়টার্সের।ইউনাইটেড এয়ারলাইন্স বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে এ বিমান চলাচল শুরুর পরিকল্পনা আছে। ২০২৯ সালে বাণিজ্যিকভাবে বুম সুপারসনিকের যাত্রা শুরু হতে পাড়ে।

ইউনাইটেড জানিয়েছে, ডেনভারের ওই স্টার্টআপ সংস্থার কাছ থেকে তাদের সুপারসনিক বিমান ‘ওভারচার’ কেনার চুক্তি করেছেন তারা। চুক্তিতে আরও ৩৫টি সুপারসনিক বিমান কেনার কথাও উল্লেখ আছে।গোটা পরিকল্পনাটি বাস্তবে পরিণত হলে বিমান পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

একটি সুপারসনিক বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিবেগে আকাশপথে পাড়ি দিতে পারে। বর্তমানে নিউইয়র্ক থেকে লন্ডনে সাড়ে ৬ ঘণ্টায় যাওয়া যায়। তবে বুমের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৫ থেকে ৮৮টি আসনের একটি সুপারসনিক বিমান এ পথ পাড়ি দিতে তার অর্ধেক সময় নেবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)