আজ শুক্রবার | ০৯ অক্টোবর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারসহ দেশের ৪৬ কূপের গ‍্যাসের খনন কাজ শেষ বিয়ানীবাজারে অটোরিকশার ব্যাটারি চার্জে সিসার স্বাস্থ্য ঝুঁকি ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ সাড়াসি অভিযান, আটক ৬১ ৩-০ গোলে জিতে মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা ১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী ঘুষ খাওয়া লাগবে’... হবিগঞ্জের সেই এসআই ক্লোজড বিয়ানীবাজার থেকে নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি ঢাকায় মেয়র প্রার্থী সিলেট-৬ আসনের জামাত প্রার্থী সেলিম উদ্দিন

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল ধরল বিজিবি

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল ধরল বিজিবি

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮- ব্যাটেলিয়ন। বিজিবি জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম, বিছনাকান্দি ও জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ ও পরিত্যক্ত অবস্থায় ০২টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ বিভিন্ন প্রকারের মালামাল আটক করে বিজিবি। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লক্ষ টাকা।

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)