আজ সোমবার | ১২ অক্টোবর ২০২৬

 শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না জকিগঞ্জে : মামুনুল হক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর সিলেটের জিন্দাবাজার রিয়েল স্ন্যাক্সকে জরিমানা সিলেট এয়ারপোর্ট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত জকিগঞ্জে ব‍্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পিটিয়ে জখম বিয়ানীবাজারে যেসব এলাকায় টানা ৭ দিন বিদ্যুৎ বন্ধ থাকবে বড়লেখায় মেয়ের বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বিয়ানীবাজারের বৃদ্ধা আব্দুর রহমান সুরমা নদীর উপরে নির্মিত হবে ঝুলন্ত সেতু, সংস্কার হবে কিনব্রিজও শরীরে ব্যাথা অনুভব করলে যে দোয়া পড়বেন গোলাপগঞ্জে ১৮৬ মাইল গ্রামীণ রাস্তা বেহাল, চরম দুর্ভোগ

সিলেট এয়ারপোর্ট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

সিলেট এয়ারপোর্ট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

ছবি: প্রতীকী


একসঙ্গে পৃথিবী ছেড়ে গেলেন মা ও ৯ মাসের শিশু মেয়ে। সিলেটে সাদাপাথর পরিবহনের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 


শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সিলেট সদর উপজেলার কাকুয়ার পাড়ের কেওয়ছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। তাঁদের বাড়ি সিলেট নগরের শাহপরান এলাকায় বলে জানা গেছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার ব্যস্ত সময়ে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মা ও মেয়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা সাদাপাথর পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।
 

মাত্র ৯ মাস বয়সী শিশু ইনায়ার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
 

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ার পাড়ে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে নিহত হয়েছেন।

 

 

তিনি জানান, নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)