আজ শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬

 শিরোনাম
ভারতে পাচারের আগেই জাফলংয়ে উদ্ধার ভুক্তভোগী, আটক মানব পাচারকারী জৈন্তিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ, নির্মাণ হবে আধুনিক জাদুঘর বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি মিস ইউনিভার্সের মুকুট উঠল জেনিফারের মাথায়, কোন দেশের এই সুন্দরী? ২৮ বলে শতক, ৫২ বলে দ্বিশতক—বৈভবের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিশাল বিক্ষোভ ও সমাবেশ সীমান্ত দিয়ে আসছিল অস্ত্র-বিস্ফোরকের চালান, গন্তব্য কোথায়? বগুড়ায় শুটিংয়ে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

জকিগঞ্জে ব‍্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পিটিয়ে জখম

জকিগঞ্জে ব‍্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পিটিয়ে জখম

ছবি: প্রতীকী


সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে মাস্টার জামাল আহমদ ও জকিগঞ্জ শহরের রাজমহলের মালিক শামীম আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদলের মারধরে ব্যবসায়ী শামীম আহমদ গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পরিবারের বরাতে পুলিশ ও বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘরের কেচি গেটের তালা কেটে ৭/৮ জনের ডাকাতদল ঘরে ঢুকে লোকজনকে বেঁধে পুরো ঘর তল্লাশি করে ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, চারটি মুঠোফোন এবং সিসি ক্যামেরার মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে। তবে টাকার পরিমাণ জানা যায় নি।

 

ইউপি চেয়ারম্যান আরও জানান, ডাকাতদলকে প্রতিহতের চেষ্টা করায় শামীম আহমদকে মারাত্মক মারধর করে রক্তাক্ত জখম করেছে ডাকাতরা। তাঁর বড় ভাই মাস্টার জামাল আহমদকেও মারধর করা হয়েছে। 

 

খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

 


এ বিষয়ে জানতে চাইলে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)