আজ বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬

 শিরোনাম
সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল ওসমানী হাসপাতালে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিয়ানীবাজারসহ একসাথে সিলেটের ৩ সাব-রেজিস্ট্রারকে বদলি বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, শিশু সহ আহত ৪ অভিযুক্ত ছেলে গ্রেপ্তার জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি জৈন্তাপুরে কলেজের পাশ থেকে নুরুল হোসেনের মরদেহ উদ্ধার এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন

কুলাউড়ায় শিক্ষক শাহজাহান আলমের বই ‘আমার ভাবনা’র মোড়ক উন্মোচন

কুলাউড়ায় শিক্ষক শাহজাহান আলমের বই ‘আমার ভাবনা’র মোড়ক উন্মোচন

মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি শাহজাহান আলমের বাস্তবধর্মী কবিতার বই ‘আমার ভাবনা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহ.) মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।


কমিটির উপদেষ্টা ও সাংবাদিক মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং কমিটির সভাপতি সাহেদুর রহমান কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক, কবি ও লেখক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি রওফুর রাজা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ছিদ্দিক আলী।

অনুষ্ঠানে বইয়ের লেখক শাহজাহান আলম বক্তব্যে বলেন, আমার বইয়ের প্রতিটি কবিতা বাস্তবতার প্রতিফলন। কোনো কবিতা কল্পনাপ্রসূত নয়। নিজের গ্রাম, মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, শিক্ষকতা, রাজনীতি ও নতুন প্রজন্ম- এসব নিয়েই বইয়ের কবিতাগুলো রচিত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিয়াজি বাড়ি পাঞ্জেগানা মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল আহাদ রেনু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লবী যুবসংঘের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লিটন ও শিক্ষার্থী মো. মাহফুজুর রহমান লোবাব।

এসময় আরও উপস্থিত ছিলেন- হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহ.) মাজার মসজিদের ইমাম হাফেজ মনসুর আহমদ, কমিটির সাংগঠনিক সম্পাদক সজিব আহমদ, সদস্য ইমাদ উদ্দিন, মারজান উদ্দিন আরিফ, শাহরিয়ার নাফিস, সৈয়দ সিয়াম, মাহদি ইসলাম শাফি, নাজমুস সিয়াম প্রমুখ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)