আজ বুধবার | ০৪ নভেম্বর ২০২৬

 শিরোনাম
কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা, আটক ৮ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ পুলিশের জালে যুবক সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: সিআইডির হাতে আটক ১ ভাতিজির সাথে প্রেম, ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে, বিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেফতার ফের বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম, এবার বাড়ল ২২৩ টাকা বড়লেখায় ‘জিনের ভয়’ দেখিয়ে ১১ লাখ টাকার স্বর্ণালংকার চম্পট, প্রতারকচক্র গ্রেফতার চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেফতার

সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেফতার

ছবি: সংগৃহীত


সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৩) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার আমিন আহমদ (৩৫) সিলেটের এয়ারপোর্ট থানার নালিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহিদ আহমদ। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

এসআরবি জানায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে হৃদয় হরিজনের বাসার সামনে তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন আহমদ। এ সময় হৃদয় এর প্রতিবাদ করলে আমিন ও তার সহযোগীরা তাকে গালিগালাজ এবং দেখে নেওয়ার হুমকি দেন।

এর জের ধরে রাত ৮টার দিকে হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনীসংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান আসামিরা। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি আমিন আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এরাআগে গত ১৫ অক্টোবর নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা থেকে এই হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)