ছবি: সংগৃহীত
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ ১১ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি-১৯ ব্যাটালিয়ন।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে (বৃহস্পতিবার দিবাগত) কানাইঘাটের সুরইঘাট বিওপি পৃথক দুটি দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, রাত আড়াইটার দিকে সুরইঘাট বিওপির একটি কানাইঘাটের বাদশা নামক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয় যার সিজার মূল্য ধরা হয়েছে ১০ লাখ ৮ হাজার টাকা।
অপর একটি দল কানাইঘাটের অন্য এক সীমান্তে অভিযান চালিয়ে ৪২০ কেজি ভারতীয় জিরা জব্দ করে যার সিজার মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৪ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি-১৯ ব্যাটালিয়ন জানায়, জব্দকৃত পণ্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
সূত্র: সিলেট ভিউ
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.