আজ শুক্রবার | ০৬ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে নিজ বাসা থেকে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার সিলেটে সীমান্তে অভিযানে জব্দ ১৫ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ সুরা কাহফ তিলাওয়াতের ফজিলত ও ৪ শিক্ষণীয় ঘটনা ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম‍্যাচে শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও হারলো পাকিস্তান নায়িকার গোসলের পানি দিয়ে তৈরি সাবান, লাখ টাকায় কিনেছিল ভক্তরা জকিগঞ্জে নদীভাঙনে বিলীন গুরুত্বপূর্ণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয় কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা, আটক ৮ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ পুলিশের জালে যুবক

সিলেটে নিজ বাসা থেকে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সিলেটে নিজ বাসা থেকে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত, এআই


সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে ছিল। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। ওই বাসায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী বসবাস করতেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আফজাল হোসেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)