আজ শনিবার | ০৭ নভেম্বর ২০২৬

 শিরোনাম
গ্রাম পুলিশ মহাসমাবেশে সিলেট বিভাগের শ্রেষ্ঠ হলেন বৈরাগীবাজারের শাহীন ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের: লিড নেওয়ার স্বপ্ন জৈন্তাপুরে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ সিলেটে নিজ বাসা থেকে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার সিলেটে সীমান্তে অভিযানে জব্দ ১৫ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ সুরা কাহফ তিলাওয়াতের ফজিলত ও ৪ শিক্ষণীয় ঘটনা ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম‍্যাচে শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও হারলো পাকিস্তান নায়িকার গোসলের পানি দিয়ে তৈরি সাবান, লাখ টাকায় কিনেছিল ভক্তরা জকিগঞ্জে নদীভাঙনে বিলীন গুরুত্বপূর্ণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

গ্রাম পুলিশ মহাসমাবেশে সিলেট বিভাগের শ্রেষ্ঠ হলেন বৈরাগীবাজারের শাহীন

গ্রাম পুলিশ মহাসমাবেশে সিলেট বিভাগের শ্রেষ্ঠ হলেন বৈরাগীবাজারের শাহীন

ছবি: প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ ক্রেস্ট গ্রহণ করছেন শাহীন আহমদ


বাংলাদেশ গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬-এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে সম্মাননা পেয়েছেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য শাহীন আহমদ। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, দ্রুত তথ্য আদান-প্রদান এবং ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের সেবা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নির্বাচিত করা হয়।

 

শাহীন আহমদের এ অর্জনে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শাহীন আহমদের এ স্বীকৃতি বিয়ানীবাজার উপজেলার জন্য অত্যন্ত গর্বের। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের এ সাফল্য প্রান্তিক পর্যায়ে সেবা প্রদানে অন্যান্য গ্রাম পুলিশ সদস্যদেরও অনুপ্রাণিত করবে।

সম্মাননা গ্রহণের পর শাহীন আহমদ বলেন, ‘এই সম্মাননা আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় যেন আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পারি, সে জন্য সবার দোয়া চাই।’

মহাসমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)