আজ শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬

 শিরোনাম
েশের ফুটবলে নতুন তারকার আবির্ভাব, আলোচনায় সিলেটের ফারহান আলী বিয়ানীবাজারের দেউলগ্রামে শিশু ধর্ষণ, মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে? বড়লেখায় রাতে গ্রেপ্তার, দিনেই জামিনে মুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিয়ানীবাজারের শ্রীধরায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী লাদেনের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২ শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ জুড়ীতে রাতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

বিয়ানীবাজারের শ্রীধরায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী লাদেনের মৃত্যুদণ্ড

বিয়ানীবাজারের শ্রীধরায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী লাদেনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত


পরকীয়ার জেরে খুন হওয়া বিয়ানীবাজারের গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তার স্বামী লাদেনকে মৃত্যুদণ্ড দেন আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত সেশন জজ আদালত-২ এর বিচারক শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন।

 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন জানান, ২০১৬ সালে পরকিয়ার জেরে বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর ঘরটি তালাবদ্ধ করে তিনি পালিয়ে যান। পরে পুলিশ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করে।

এ ঘটনায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করে বিয়ানীবাজার থানায় ২০১৬ সালের ২০ মার্চ একটি হত্যা মামলা (নং ১৪) দায়ের করা হয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে ঘোষিত রায়ে অপর আসামি ফখরুল মেম্বারকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

এপিপি আল-আসলাম মোমিন রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে বলেন, মামলার ২৩ স্বাক্ষির মধ্যে ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন এবং ফখরুলকে বেকসুর খালাস প্রদান করেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)