আজ সোমবার | ১৬ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু ৈন্তাপুরসহ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনে অনুমোদন বড়লেখায় ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য জাহেদ গ্রেপ্তার বিপর্যয় কাটিয়ে হৃদয়ের সেঞ্চুরি, দিন শেষে বাংলাদেশে বড় রান কানাইঘাট কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার সিলেটে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যে কোর্স সম্পন্ন করলেন ২শ শিক্ষার্থীরা বিয়ানীবাজারে প্লাটিনাম জয়ন্তীতে মিলনমেলা, ডিএম হাইস্কুলের শিক্ষকদের সম্মাননা জানাল এসএসসি ’৯৫ ব্যাচ সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জৈন্তাপুরে পুলিশের অভিযান, ভারতীয় টমেটোসহ আটক ৪ জন শীত আসছে, সিলেটে পর্যটক বরণে প্রস্তুত

ৈন্তাপুরসহ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনে অনুমোদন

ৈন্তাপুরসহ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনে অনুমোদন

ছবি: সংগৃহীত


দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সিলেটের জৈন্তাপুরসহ নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

 

পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

 

একইভাবে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)