আজ বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬

 শিরোনাম
ভারতে পাচারের আগেই জাফলংয়ে উদ্ধার ভুক্তভোগী, আটক মানব পাচারকারী জৈন্তিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ, নির্মাণ হবে আধুনিক জাদুঘর বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি মিস ইউনিভার্সের মুকুট উঠল জেনিফারের মাথায়, কোন দেশের এই সুন্দরী? ২৮ বলে শতক, ৫২ বলে দ্বিশতক—বৈভবের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিশাল বিক্ষোভ ও সমাবেশ সীমান্ত দিয়ে আসছিল অস্ত্র-বিস্ফোরকের চালান, গন্তব্য কোথায়? বগুড়ায় শুটিংয়ে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

২৮ বলে শতক, ৫২ বলে দ্বিশতক—বৈভবের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

২৮ বলে শতক, ৫২ বলে দ্বিশতক—বৈভবের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত


বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে মাঠে নামলেই যেন রেকর্ড বই নতুন করে লেখার পণ করে নামেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ‘এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬’-এর ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাত্র ২৮ বলে সেঞ্চুরি এবং ৫২ বলে দ্বিশতকের এক অতিমানবীয় ইনিংস খেলেন তিনি।

 

এতে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি,  দেড়শ ও ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন এই তরুণ মারকুটে ব্যাটার।

 

এর আগে দ্রুততম সেঞ্চুরির এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান জেইক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার এক বল কম খেলে সেই কীর্তি ছাড়িয়ে গেলেন সূর্যবংশী।

 

আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। ৭টি চার ও ২৮টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটিও সূর্যবংশীর দখলে।

 

২০২৬ সালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করেছিলেন তিনি। এবার দ্রুততম সেঞ্চুরি, দেড়শ এবং ডাবল সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিলেন এই বিস্ময়বালক। 

 

মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর পরবর্তী ১২ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর আরো ১২ বলের ঝোড়ো ব্যাটিংয়ে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান মাত্র ২৩ বলে।

 

সূর্যবংশীর ইনিংসে ছিল ২৮টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির রয়েছে মাত্র একটি। গত বছর বিহারের বিপক্ষে অরুণাচল প্রদেশের ম্যাচে এক ইনিংসে ৩৮টি ছক্কা হয়েছিল। মজার ব্যাপার, সেই ম্যাচেও খেলেছিলেন সূর্যবংশী। ৩৮ ছক্কার মধ্যে ১৫টিই এসেছিল তার ব্যাট থেকে। এবার একাই ২৮টি ছক্কা হাঁকিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই তরুণ ব্যাটার।

ছক্কার রেকর্ডে সূর্যবংশী ছাড়িয়ে গেছেন তন্ময় আগারওয়ালকে। ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে অরুণাচলের বিপক্ষে হায়দরাবাদের হয়ে ২৬টি ছক্কা মেরেছিলেন তন্ময়।

 

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি (বলের হিসেবে)

• ৫২ বল: বৈভব সূর্যবংশী (ভারত 'এ' বনাম ইউএই, ২০২৬)
• ১০৩ বল: চ্যাড বোস (ক্যান্টারবারি বনাম ওটাগো, ক্রাইস্টচার্চ, ২০২৪)
• ১১৪ বল: এন জগদীশন (তামিলনাড়ু বনাম অরুণাচল, বেঙ্গালুরু, ২০২২)
• ১১৪ বল: হ্যারি ব্রুক (ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি, ২০২৬)

পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা

• ২৮টি: বৈভব সূর্যবংশী (ভারত 'এ' বনাম ইউএই, ২০২৬)
• ২৬টি: তন্ময় আগারওয়াল (হায়দরাবাদ বনাম অরুণাচল, হায়দরাবাদ, ২০২৪)
• ২৩টি: কলিন মানরো (অকল্যান্ড বনাম সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, নেপিয়ার, ২০১৫)
• ২৩টি: ডার্সি শর্ট (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম কুইন্সল্যান্ড, সিডনি, ২০১৮)

দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরি (বলের হিসেবে)

• ২৮ বল: বৈভব সূর্যবংশী (ভারত 'এ' বনাম ইউএই, ২০২৬)
• ২৯ বল: জেক ফ্রেজার-ম্যাকগার্ক (সাউথ অস্ট্রেলিয়া বনাম তাসমানিয়া, অ্যাডিলেড, ২০২৩)
• ৩১ বল: এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, জোহানেসবার্গ, ২০১৫)
• ৩২ বল: সাকিবুল গনি (বিহার বনাম অরুণাচল, রাঁচি, ২০২৫)
• ৩৩ বল: ইশান কিষাণ (ঝাড়খণ্ড বনাম কর্ণাটক, আহমেদাবাদ, ২০২৫)

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রান (বলের হিসেবে)

• ৪০ বল: বৈভব সূর্যবংশী (ভারত 'এ' বনাম ইউএই, ২০২৬)
• ৫৯ বল: বৈভব সূর্যবংশী (বিহার বনাম অরুণাচল, রাঁচি, ২০২৫)
• ৬৪ বল: এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, জোহানেসবার্গ, ২০১৫)
• ৬৫ বল: জস বাটলার (ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস, আমস্টেলভিন, ২০২২)

লিস্ট 'এ' ক্রিকেটে সেঞ্চুরি করা ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটও এখন সূর্যবংশীর, ৩৮৪.৯১। এত দিন সর্বোচ্চ ছিল এবি ডি ভিলিয়ার্সের ৪৪ বলে ১৪৯ রানের ইনিংসের স্ট্রাইক রেট, ৩৩৮.৬৩।

কাতারের দোহায় ম্যাচে আগে ব্যাট করে হারপ্রিত সিংয়ের ১৩০ রানের সৌজন্যে ৮ উইকেটে ২৪৯ রানের পুঁজি পায় আরব আমিরাত। জবাবে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.২ ওভারে ৩ উইকেটে ২৫৪ রান করে ফেলে ভারত 'এ' দল।

মাত্র ৫২ বলে দুইশ করে ইতিহাসের পাতা ওলটপালট করে ফেলেন সূর্যবংশী।  লিস্ট 'এ' ক্রিকেটে এত দিন দ্রুততম দুইশ রানের রেকর্ড ছিল চ্যাড বোয়েসের। ২০২৪ সালে ফোর্ড ট্রফির ম্যাচে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। ডাবল সেঞ্চুরি করার পরই আউট হয়ে যান সূর্যবংশী। এবারও ছক্কা উড়াতে গিয়ে মিড অফে ক্যাচ দেন।

সেখানেই থেমে যায় তার অতিমানবীয়, বিস্ফোরক ইনিংস। যে ইনিংস ইতিহাসের পাতায় লিখা থাকবে অনন্তকাল।

সূত্র: কালের কন্ঠ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)