আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

সিলেটে স্বামীর সামনে স্ত্রীর প্রাণ কেড়ে নিলো ‘টমটম’

সিলেটে স্বামীর সামনে স্ত্রীর প্রাণ কেড়ে নিলো ‘টমটম’

সিলেটের কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় স্বামীর সামনেই প্রাণ হারিয়েছেন এক নারী। রোববার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাসনা বেগম (৫২)। তিনি ওই এলাকার আতোষ আলির স্ত্রী

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্বামী-স্ত্রী হাত ধরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে হাঁটছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা তাদেরকে ধাক্কা দেয়। এতে হাসনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “ঘাতক অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে সনাক্ত ও আটক করতে অভিযান চলছে।”

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)