আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. শাওন আহমেদ কোকিল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন আহমেদ কোকিল কমলগঞ্জ পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে মোটরসাইকেল নিয়ে উত্তর আলেপুর গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট বাজারের ধলাই ব্রিজ এলাকায় একটি টাটা পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছেন। এই বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)