আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়। নিহত শাকিল আহমদ উপজেলার দনা এলাকার মাদারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. ক. জুবায়ের আনোয়ার।

জানা যায়, রবিবার বিকাল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতের সীমান্তের অভ্যন্তরে ৫০০গজ ভিতরে ঢুকে পড়েছিলেন। এসময় খাসিয়াদের ছোড়া গুলিতে সাকির আহত হলে কানাইঘাটের একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)