আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

বিয়ানীবাজারের সীমান্তবর্তী দুই ইউনিয়নের তিন গ্রামের মধ্যে সংঘর্ষ- আহত ২০

বিয়ানীবাজারের সীমান্তবর্তী দুই ইউনিয়নের তিন গ্রামের মধ্যে সংঘর্ষ- আহত ২০

বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী নওয়াগ্রাম ও পার্শ্ববর্তী দুবাগ ইউনিয়নের সাদিমাপুর ও বাঙ্গালহুদা গ্রামের মধ্যে দফা দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ সংঘর্ষের পর বুধবার দুপুরে পুনরায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নওয়াগ্রামের একটি জায়গায় মাছ ধরতে গেলে পার্শ্ববর্তী এলাকার কয়েকজনের সঙ্গে নওয়াগ্রামের জায়গার ২ মালিকের সাথে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে এবং বুধবার দুপুর থেকে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ বিকালে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার সুষ্ঠুভাবে সমাধানের জন্য প্রতিবেশি দুই ইউনিয়নের জনপ্রতিনিধিরা বিশিষ্টজনদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা চালাচ্ছেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)