আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

লকডাউন ও হাসিনার ফাঁসির দাবিতে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল

লকডাউন ও হাসিনার ফাঁসির দাবিতে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত


দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা, ঘোষিত লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সিলেটের কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা ‘ফাঁসি চাই ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই,’ ‘জিয়া তুমি আলো, ঘরে ঘরে জ্বালো,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,’ ‘সারা বাংলার জিয়ার সৈনিক, এক হও লড়াই কর,’ সহ নানা প্রতিবাদি স্লোগান দেন।

এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আজ গ্রেপ্তার হওয়া প্রত্যেকে টাকার বিনিময়ে এসব নাশকতায় যোগ দিচ্ছে। তার ঘোষিত আজকের কর্মসূচি ভেস্তে গেছে। এসব কর্মসূচি বন্ধ করে শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান তারা।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)