ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবির অভিযানে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।
বিষয়টি সময় কুলাউড়াকে নিশ্চিত করে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ২৮ হাজার টাকা মূল্যমানের ১ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.