বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর কমিটির সাবেক সভাপতি আশরাফুল আলম সাকেল (৩২) সহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতের অভিযানে বিভিন্ন সময় আত্মগোপনে থাকা এসব ছাত্রলীগ নেতাদের বিভিন্ন জায়গা থেকে পৃথকভাবে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাকেলের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অপর দু’জন হলেন আওয়ামীলীগ নেতা চারখাইয়ের বেলাল আহমদ (৪৫) ও কুড়ারবাজারের আলী আহমদ (৫০)। তারা দুবাগের তাজিম চৌধুরীর দায়ের করা একটি মামলার আসামী। গত বছরের ৫ আগস্টের ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীদের আইনী প্রক্রিয়া শেষে যথাযথ আদালতে সোপর্দ করা হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.