আজ শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬

 শিরোনাম
সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল ওসমানী হাসপাতালে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিয়ানীবাজারসহ একসাথে সিলেটের ৩ সাব-রেজিস্ট্রারকে বদলি বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, শিশু সহ আহত ৪ অভিযুক্ত ছেলে গ্রেপ্তার জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি জৈন্তাপুরে কলেজের পাশ থেকে নুরুল হোসেনের মরদেহ উদ্ধার এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন

জগন্নাথপুরে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল-সভা

জগন্নাথপুরে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল-সভা

ছবি: সিলেটের ছাত্রলীগ কমিটি


বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে ছাত্রলীগ নেতা আব্দুল মুকিতকে সভাপতি ও তাহা আহমেদকে সাধারণ সম্পাদক ও কল্যান কান্তি দেকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়।  

জেলা ছাত্রলীগ সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে মঙ্গলবার রাতে তাঁর  ফেসবুক আইডিতে আংশিক এ কমিটি ঘোষণা করেন। 

বুধবার নতুন কমিটি জেলা ছাত্রলীগ সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনকে অভিনন্দন জানিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল করে। পরে এক পথসভা উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিততের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি  হাবিবুর রহমান জুয়েল, ওবাইদুল হক জাবেদ, মিটন দেব, সাইদুর রহমান, রাজ শেখর বৈদ্য, ফয়জুল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, বদরুল ইসলাম রনি,বাহার আহমেদ, মিজু সুলতান শাখিল, মারজান ভূঁইয়া, জাহিদ আহমেদ জিম্মাদার, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, রুহেল আহমেদ, সৈয়দ সমসাদ আহমেদ, নিজাম উদ্দিন, জুয়েল হোসেন, ফারজান রাজা, রুবেল হোসেন প্রমুখ।

পরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক সভা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি এম ফজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এম মোতাহির আলী,  পৌর ছাত্রলীগ নেতা রাজিব চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)